মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:১০
হাজী হাফেজ নাজির উদ্দিন সাংবাদিক মনিরুল ইসলাম মানিকের পিতা হাজী হাফেজ নাজির উদ্দিনের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে ব্রাক্ষণবাড়িয়া জেলার নবীনগর থানার শাহপুর গ্রামে মরহুমের নিজ বাসভবনে দিনব্যাপী কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ডা. মুক্তাজুল হোসেন খান (রাজা মিয়া) গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ফুলদী নিবাসী ভাওয়াল পরগণার একমাত্র মুসলিম জমিদার মরহুম মেজবাহ্উদ্দিন খানের (আব্দু মিয়া) জ্যেষ্ঠ পুত্র এবং সাংবাদিক এম.এইচ. খান মাকসুদের পিতা ডা. মুক্তাজুল হোসেন খানের (রাজা মিয়া) ২০তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজা মিয়া সমাজকল্যাণ সংস্থা ও পরিবারবর্গ দিনব্যাপী কুরআনখানি, কবর জিয়ারত, দোয়া, মিলাদ মাহফিল কাঙালিভোজের আয়োজন করেছে। মরহুমের সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।