ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে চার ঘণ্টা পর পুলিশ তাকে ছেড়ে দেয়। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে তাকে পল্টনে নেজামী ইসলাম পার্টি দলীয় অফিস থেকে আটক করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, আব্দুল লতিফ নেজামীকে
পুলিশ আটক করেনি। তবে পুলিশের অপর একটি সূত্র জানিয়েছে, আব্দুল লতিফ নেজামীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। জিজ্ঞাসাবাদ শেষে তিনি রাত সাড়ে আটটার দিকে গোয়েন্দা দফতর ত্যাগ করেন।
