গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনী প্রক্রিয়া শুরু

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৪১
নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল মঙ্গলবারই স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহ কামালকে এই সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগ করা হয়েছে। গত ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গি পৌরসভার ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) গঠন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী সিটি করপোরেশন গঠনের তারিখ থেকে পরবর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। শাহ কামাল এর আগে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ছিলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান ইত্তেফাককে জানান, আগামী জুনের মধ্যে জিসিসি নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা রয়েছে। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এখন ওয়ার্ড ও সীমানা নির্ধারণের কাজ করছে জেলা প্রশাসন। এটি শেষ হলে আপত্তি শুনানি শেষে চূড়ান্ত সীমানা ঘোষণা করা হবে। জেলা প্রশাসনের এ কাজ শেষ হলে স্থানীয় সরকার বিভাগ থেকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিত করা হবে। গাজীপুর জেলা প্রশাসক নূরুল ইসলাম জানান, ওয়ার্ড ও সীমানা পুনঃনির্ধারণের কাজ শেষের পথে। আগামী দুই মাসের মধ্যে যাবতীয় কাজ চূড়ান্ত করা সম্ভব হবে বলে তিনি জানান। তিনি জানান, গত ১৬ জানুয়ারি থেকে গাজীপুর সিটি করপোরেশনের দাপ্তরিকসহ সকল কাজকর্ম প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বারা পরিচালিত হচ্ছে। কারণ ওই তারিখ থেকে স্বাভাবিকভাবে গাজীপুর ও টঙ্গি পৌরসভার বিলুপ্তির সঙ্গে দুই পৌরসভার মেয়রের মেয়াদ অবসান হয়েছে। টঙ্গি পৌরসভাকে বিলুপ্ত করে গত ৭ জানুয়ারি গাজীপুরকে দেশের ১১তম সিটি করপোরেশন হিসেবে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় অনুমোদন করা হয়। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের ৩ (৩) ধারা অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয় এই করপোরেশন গঠনের প্রস্তাব করে। গত ১৬ জানুয়ারি টঙ্গি ও গাজীপুরের ১৯২টি মৌজার সম্পূর্ণ কিংবা আংশিক এলাকা নিয়ে জিসিসি গঠনের গেজেট প্রকাশ করা হয়। প্রসঙ্গত রাজধানী ঢাকার সন্নিকটে অবস্থিত গাজীপুর জেলাকে ২০১০ সালের ১৬ মার্চ বিশেষ শ্রেণির জেলা হিসেবে ঘোষণা করা হয়। ১৯৭৪ সালে ৩২ দশমিক ৩৬ কিলোমিটার আয়তনের টঙ্গি পৌরসভা গঠন করা হয়। অপরদিকে গাজীপুর পৌরসভার আয়তন হচ্ছে ৪৮ দশমিক ৫০ বর্গকিলোমিটার। এটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। এখন এই দুটি পৌরসভা এবং গাজীপুর ক্যান্টনমেন্টের ১৮৮৮ দশমিক ৩৮ একর এলাকা নিয়ে গাজীপুর সিটি করপোরেশন গঠন করা হল। নতুন এই সিটি করপোরেশনের উত্তরে গাজীপুর সদর উপজেলার মিজুপুর ইউনিয়ন, দক্ষিণে ঢাকা উত্তর সিটি করপোরেশন ও সাভার উপজেলার ইয়ারপুর ইউনিয়ন, পূর্বে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলার নাগরি ইউনিয়ন ও শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়ন এবং পশ্চিমে কালিয়াকৈর উপজেলার মৌচাক ও মধ্যপাড়া ইউনিয়ন এবং সাভার উপজেলার শিমুলিয়া ও দামসোনা ইউনিয়ন অবস্থিত। সিটি করপোরেশনের এলাকায় অন্তর্ভুক্ত মৌজাগুলো হচ্ছে:পাজুলিয়া, ভানুয়া, ফাকাইল, চাপুলিয়া, ভুরুলিয়া, চতর, টেক বাড়াড়ীয়া, জয়দেবপুর, হাড়ীনাল, নোয়াগাঁও, লাগালিয়া, বাংগালগাছ, ভোরা, ছোট দেওড়া, সামান্তপুর, আদাব, নিলেরপাড়া, বালুচাকুলি, কানাইয়া, রাহাপাড়া, পাকুরদেশী, টেকিপাড়া ভারাকুল, ধীরাশ্রম, ভরতপাড়া, চৈতন্যপুর, সাড়পাড়া দক্ষিণখান, চান্দনা, মারিয়ালি, ডোমনা দক্ষিণ বাড়েইবাড়ি, ভিকনপুর, ছোট গোবিন্দপুর, গজারচাপ, পশ্চিম পানিশাইল, সুরাবাড়ি, সারাব, লস্করচালা, লোহাকৈর, দক্ষিণ পানিশাইল, কাশিমপুর, সুরপাইতলি, কুমারখাদা, মাধবপুর, উত্তর পানিশাইল, পূর্ববাগবাড়ি, বাসন, পূর্বশৈলডুবি, তরফ মাধবপুর, শিবরামপুর, দক্ষিণ বাগবেড়, পশ্চিম শৈলডুবি, বারেন্ডা, বড় ভবানীপুর, গোবিন্দবাড়ি, কোনাপাড়া, ডোমনাগ, কাউলতিয়া, খালিসাবর্থা, নাওড়াবর্থা, বিপ্রবর্থা, জোলারপাড়া, উত্তর সালনা, বাউপাড়া, বাহাদুরপুর, আড়াইশপ্রসাদ, হাতিয়াব, গাজীপুর, নাগা, বাঘলবাড়ি, দেশীপাড়া, দক্ষিণ শালনা, টেক্কাথোরা, টেকিবাড়ি, মজলিশপুর, বাড়িয়ালী, আধেপাশা, যোগিতলা, কোড্ডা নান্দুন, মোগরখাল, আউটপাড়া, ইটাহাটা, কামারবাসুলিয়া, নলজানি, বাসন, ইসলামপুর, পালেরপাড়া, নাওজুরি, চান্দপাড়া, টেকনগপাড়া, ভোগড়া, তেলিপাড়া, মিরপুর, বাইমাইল, জয়েরটেক, পূর্বখোলাপাড়া, প্রতাবপুর, বাঘিয়া, বাদে পলাশোনা, গুটিয়া, গুশুলিয়া, আন্দারুল, রাজকুর, ভাকরাল, চকভাদাম, ভাদাম, জামালদিয়া, কাকিল সাতাইশ, দাড়াইল, সাতাইশ, গাজীপুরা, খরতৈল, বড়দেওড়া, পরান, মণ্ডলেরটেক, কাঁঠালদিয়া, আউচপাড়া, দত্তপাড়া, শিলমুন, মরকুন, হিমারদীঘি, শৈলারগাতি, মাছিমপুর, টংগি, আরিচপুর, গোপালপুর, পাগাড়, পুবাইল, খিলগাঁও, ছিকলিয়া, চঙ্গেরবাইদ, বিন্দান, মাজুখা, ডেমরপাড়া, তালটিয়া, নন্দীবাড়ি, পাড়ান, ছোট জয়নগর, বোরান, শুকুন্দি, কামারগাঁও, কুদাব, কোট ভাদুন, নৈবাড়ি, লক্ষণদিয়া, উজিরপুর, সমরসিং, ইছালি, জিরাইতলি, মাইজগাঁও, মার্কুয়া, বসুগাঁও, উদুর, ধরপাড়া, নাগপাড়া, মেঘডুবি, হারবাইদ, সরুল, তেলিনগর, বিলসরা, নারায়ণকুল, খোরাইদ, করনদিয়া, পদেরবাইদ, সাতপোয়া, চামুণ্ডা, করমতলা, হায়দারাবাদ, ধোপাপাড়া, কুনিয়া, খাইলকৈর, চান্দরা, ভারারীপাড়া, বশুরা, সাক্রাউড়ি, মুদিপাড়া, জাঝর, কামারঝুরি, কাথোরা, সোণ্ডা, ওজারপাড়া, মৈরান, পলাশোনা, মহিষেরটেক, বাদে কলমেশ্বর, দৌলতপুর, ছয়দানা, গাছা, বালিয়ারা, ইছরকান্দি এবং ঈশ্বডা।