ম্যাকাও ব্লুগোল্ড পাখি দুটি কেন আলাদা করা হলো এবং এই কাজ করতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক কোন দুর্নীতি বা স্বজনপ্রীতি করেছেন কিনা তা তদন্ত করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের পুলিশ শাখা- ৫ মহাপুলিশ পরিদর্শককে (আইজিপি) এই আদেশ দিয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি এই আদেশ দেয়া হয়। তবে কত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে আদেশে তা বলা হয়নি।
বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রতিপালন সমিতি জানিয়েছিল, আদালতের রায়ের ভুল ব্যাখ্যা করে ব্লু-গোল্ড ম্যাকাও পাখি দুটি আলাদা করেছে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। চাঁদা চেয়ে না পাওয়ার কারণে এবং তার ছাগল রক্ষণাবেক্ষণ না করার কারণে তিনি এই কাজ করেছেন।
এদিকে এই অভিযোগের পর ওসি এনামুল হক বলেছিলেন, এটা মিথ্যা কথা। ছাগল বিষয়ে তার কোন সম্পৃক্ততা নেই। আদালতের আদেশে পাখিটিকে উদ্ধার করে তার মালিকের কাছে বুঝিয়ে দিয়েছি মাত্র।
