দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:০৪
আজ ১৬ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৭ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৩৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.০৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমেথিস্ট। প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী ও সৃজনশীল। আপনার উদ্ভাবনী ক্ষমতা রয়েছে। সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। আপনার সহমর্মিতা বোধ প্রখর। অন্যের সাহায্যে অনায়াসে ঝাঁপিয়ে পড়তে পারেন। প্রখর অন্তর্দৃষ্টি আপনার বড় গুণ। সহজে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারেন। জীবনে আপনাকে প্রচুর ভ্রমণ করতে হতে পারে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: ড. মফিজুল্লাহ কবির, আরবী কবি বাহাউদ্দিন জাওয়াহের, সাংবাদিক এ বি এম মূসা, গীতিকার মনিরুজ্জামান মনির, প্রাণীবিদ পিটার মিতওয়ার, সঞ্জীব চট্টোপাধ্যায়। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ কোন বন্ধুর সহযোগিতা পাবেন। ব্যবসায়িক ব্যাপারে ভেবে-চিন্তে সিদ্ধান্ত নিন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। অর্থ আসলেও ধরে রাখা সম্ভব নাও হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। প্রবাস আনন্দদায়ক হবে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ একটু চেষ্টা করলেই পুরনো সমস্যার সমাধান করতে পারবেন। নতুন কোন সমস্যা যাতে সৃষ্টি না হয় সেদিকে তীক্ষ্ম দৃষ্টি দিন। মানসিক সমস্যা কাটিয়ে কাজকর্মে মন দেয়ার চেষ্টা করুন। পাওনা টাকা আদায় হতে পারে। সাংসারিক সমস্যায় মন বিক্ষিপ্ত হবে। যাত্রা ও যোগাযোগ শুভ। মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন। শরীরে আঘাত পাওয়ার আশংকা আছে। কাজকর্মে অগ্রগতি হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পাবে। সাফল্যলাভের সম্ভাবনা আছে। গৃহকর্মে ব্যস্ততা বৃদ্ধি পাবে। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ দাম্পত্য ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিতে পারে। মান-অভিমান ত্যাগ করে ঝামেলা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। ব্যয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দুশ্চিন্তা আজও অব্যাহত থাকবে। এ ব্যাপারে মুরুব্বিদের পরামর্শ নিন। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ শরীর খুব একটা ভালো থাকবে না। ব্লাডপ্রেসার জাতীয় সমস্যায় ভুগতে পারেন। পদস্থ কর্মকর্তাদের জন্য দিনটি শুভ। নতুন কোন দায়িত্ব হাতে আসতে পারে। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বিশেষ কোন কাজের জন্য কারো ওপর নির্ভর করতে হতে পারে। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ শরীর খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকার চেষ্টা করুন। আর্থিক সমস্যা কিছুটা হলেও হ্রাস পাবে। পাওনা টাকা আদায়ের চেষ্টা জোরদার করুন। কোন বন্ধুর সহযোগিতা পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ রক্তচাপজনিত সমস্যা দেখা দিতে পারে। অসুস্থতাকে অবহেলা করবেন না। কারো ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। কাজকর্মে অধিকতর মনোযোগ দিন। নিজের বুদ্ধি-বিবেচনার উপর নির্ভর করুন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ সামগ্রিক পরিস্থিতি অনুকূল নাও থাকতে পারে। ব্যবসা-বাণিজ্যে মন্দা দেখা দিতে পারে। উত্পাদন ব্যয় বৃদ্ধি পেতে পারে। বৈদেশিক যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। বকেয়া টাকা আদায়ের চেষ্টা করুন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ সময় মোটামুটি অনুকূল থাকবে। কাজকর্মে বাধা অপসারিত হবে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ আছে। প্রবাসী আপনজনের সাথে যোগাযোগ হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। রোমান্স ও বিনোদন শুভ। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ আজ কারো সাথে কোনো চুক্তি সম্পাদিত হতে পারে। স্বাক্ষর করার আগে চুক্তির শর্তাবলী ভালোভাবে দেখে নিন। শিক্ষক ও চিকিত্সকদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে। কারো প্ররোচনায় প্রলুব্ধ হওয়া ঠিক হবে না। রোমান্টিক যোগাযোগ শুভ। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ সাহিত্যিকদের কোন লেখা সুধীজন কর্তৃক সমাদৃত হবে। সৃজনশীল কাজে সাফল্য আসতে পারে। বস্ত্র ব্যবসায়ীদের জন্য দিনটি কিছুটা অশুভ। ব্যবসায়ে নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন। গণমাধ্যমকর্মী ও মালিকদের জন্য দিনটি কিছুটা দুর্যোগপূর্ণ হতে পারে। কোনো কিছু লাভের যোগ আছে। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ মাতৃস্বাস্থ্য ভালো যাবে না। বন্ধু-বান্ধবের সাথে আর্থিক লেনদেন না করলেই ভালো করবেন। বন্ধুদের সহযোগিতা আজ আশা না করাই ভালো। কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে কিছুটা সাফল্য আসতে পারে। ব্যয় বৃদ্ধি পাবে। ভুল সিদ্ধান্তের জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন ।