অ্যাভিরা-টেকজুম২৪ ডটকম কুইজ প্রতিযোগিতার ৩য় পর্বের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার অনলাইন নিউজপোর্টাল টেকজুম২৪ ডটকমের অফিসে কুইজ প্রতিযোগিতার ৩য় পর্বের অংশগ্রহণকারীদের মধ্যে ড্র অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক-এর তথ্যপ্রযুক্তি পাতার বিভাগীয় সম্পাদক ও বিআইজেএফ’র সাবেক সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম ঢেউ, বাংলানিউজ২৪ ডটকমের আইসিটি এডিটর সাব্বিন হাসান, স্মার্ট টেকনোলজিসের মিডিয়া এক্সিকিউটিভ মাহফুজুর রহমান মুকুল, টেকজুম২৪ ডটকমের প্রযুক্তি সম্পাদক তাহমিনা আক্তার খান প্রমুখ। অনুষ্ঠানটি সমন্বয় ও পরিচালনা করেন মাহাবুব মাসফিক। অনুষ্ঠানে প্রতিযোগিতার ৩য় পর্বের বিজয়ীদের নাম, ইমেইল ঠিকানা এবং ইউজার আইডি ঘোষণা করা হয়। http://goo.gl/OeZKs লিংকে বিজয়ীদের তালিকা ও অন্যান্য তথ্য পাওয়া যাবে।
