জোকস

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:১৫
 বাড়ির সামনের মাঠে ঘুরতে যেয়ে হঠাত্ করেই মাঠের এক কোণে একটি বানরের বাচ্চাকে অসহায় অবস্থায় বসে থাকতে দেখলেন সর্দারজি। কী করা যায় ভাবতে ভাবতে কী মনে করে যেন বানরটাকে বাসায়ও নিয়ে এলেন সেই সর্দার। কিন্তু বানরটিকে বাসায় এনেই মনে হলো তিনি মস্ত ভুল করেছেন। কারণ বানরটি যদি কারও পোষা হয় তাহলে নিশ্চয়ই সেই ব্যক্তি তার নামে বানর চুরির মামলা ঠুকে দেবেন। তাই কী করা যায় পরামর্শ নিতে তিনি হাজির হলেন প্রতিবেশী এক পুলিশ অফিসারের বাড়িতে। সব শুনে পুলিশ তাকে বললেন, ‘আপনি বরং একে কালই চিড়িয়াখানায় নিয়ে যান। পুলিশকে এমনিতেই খুব ভয় পান সর্দার। আর তাই তাদের কথাও অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি। কিন্তু দেখা গেল এই ঘটনার দু’দিন পরেই বানর হাতে করে কোথায় যেন যাচ্ছেন সর্দার। ঘটনাক্রমে সেদিন পথে তার দেখা হয়ে গেল প্রতিবেশী পুলিশ অফিসারের সাথেও। সর্দারের হাতে বানর দেখেই তিনি জানতে চাইলেন, ‘আশ্চর্য, আপনাকে না বলেছিলাম বানরটাকে চিড়িয়াখানায় নিয়ে যেতে! কিন্তু এটা এখনও আপনার সাথে কেন?’ ‘জ্বি, আমিতো আপনার কথা মতো বানরটাকে চিড়িয়াখানাতে নিয়েই গিয়েছিলাম। চিড়িয়াখানা দেখে বানরটাও খুব আনন্দ পেয়েছে। আর তাই আজ ওকে নিয়ে যাচ্ছি শিশুপার্কে আর পরশু ওকে নিয়ে যাব ন্যাশনাল পার্কে!’ - উত্তরে জানালেন সর্দারজি।  রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছিলেন এক সর্দার। হঠাত্ দেখলেন রাস্তার এক কোনে অনেক মানুষের জটলা। নির্ঘাত বড় কোনো দুর্ঘটনা ঘটেছে! কিন্তু মানুষের ভিড় এতোটাই বেশি যে কোনোভাবেই ঘটনাস্থলের কাছাকাছি যেতে পারছিলেন না সর্দার। এদিকে কী ঘটেছে তা দেখার কৌতূহলও চেপে রাখা দায়। অগত্যা ভিড়ের সবাইকে সরিয়ে দেবার জন্য একটা বুদ্ধি বের করলেন সর্দার। সামনে যাকেই দেখেন তাকেই সরে যাওয়ার অনুরোধ করে তিনি বলেন, ‘সরে যান, সরে যান, এখানে যাদের দুর্ঘটনা হয়েছে তারা আমার আত্মীয়। দেখা গেল সর্দারজির এই বুদ্ধির কারণে কয়েক মুহূর্তের মধ্যেই সবাই সরে গিয়ে তাকে সামনে যাওয়ার সুযোগ করে দিল। কিন্তু একেবারে ঘটনার কেন্দ্রস্থলে যেয়ে সর্দার আবিষ্কার করলেন যে দূর্ঘটনায় কোনো মানুষ নয়, আসলে বাস চাপা পড়েছে দুটো ছাগল!’