রাজকীয় সম্মাননায় নিক...

আপডেট : ০৪ মে ২০১৯, ২০:৫১

বিনোদন ডেস্ক

 

বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড ‘পিংক ফ্লয়েড’-এর ইতিহাস শুরু করলে সিড ব্যারেট ও রজার ওয়াটার্সের সাথে যার নামটি ধারাবাহিকভাবে চলে আসে তিনি নিক ম্যাশন। ‘পিংক ফ্লয়েড’-এর শুরু থেকে শেষ পর্যন্ত ড্রামারের আসনে ছিলেন তিনি। বিশ্ব সঙ্গীত জগতে যে সকল গুণী ড্রামার ভক্তকূলের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম নিক। যিনি ১৯৬৪ সাল থেকে আজ অবধি জনপ্রিয় প্রোগ্রেসিভ ও সাইকেডেলিক রক ব্যান্ড পিংক ফ্লয়েডের ড্রামার হিসেবে সারাবিশ্বে পরিচিত। ম্যাশন তাঁর ক্যারিয়ারে নিরবিচ্ছিন্নভাবে একটি ব্যান্ডকে ৫৯ বছর চালিয়ে নেওয়ার জন্য ব্রিটিশ সরকার তাঁকে সিবিই ব্যাচ উপহার দিয়েছে। তাত্পর্যপূর্ণ সিবিই ব্যাচ মূলত অনেক সম্মানী ব্যক্তিদের দেওয়া হয়, যাঁরা অত্যন্ত নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করে থাকেন।