প্রথমত, গানটি আমি একবারে লিখতে পারিনি। আমার সময় লেগেছিল ২ মাস। লেখার পর ৭-৮ বার সংশোধন করেছি। এরপর সুর করেছি। রেকর্ডিং একদিনে হয়নি। অনেক সময় লেগেছে। আমরা সেসময় ডিজিটালে রেকর্ডিং করেছি। সেজন্যই সময় বেশি লেগেছিল। ঢাক, ঢোল, মন্দিরার শব্দ লাইভে বাজানো সম্ভব নয়। ব্যান্ডের সদস্যদের সঙ্গে আমাদের কথা কাটাকাটি কত কিছু যে হয়েছে। রেকর্ডিং স্টুডিওতে গিয়েও বেগ পেতে হয়েছে অনেক। পুরো গান তৈরি হতে প্রায় এক থেকে দেড়বছর সময় লেগেছিল।
‘মেলায় যাইরে’ গানটি প্রসঙ্গে
সঙ্গীতশিল্পী মাকসুদুল হক
