বিনোদন ডেস্ক
বিশ্ব সিনেমা বাজারে ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ এখন সফলতার শীর্ষে থাকা সিনেমার নাম। শুধু জনপ্রিয়তার দিক থেকেই নয়, আয়ের দিক থেকেও এখন পর্যন্ত বিশ্ব সিনেমার সকল রেকর্ড ভেঙে ফেলেছে সিনেমাটি। সেই জায়গা থেকে সিনেমার তারকারাও আয়ের দিক থেকে এগিয়ে। ‘অ্যাভেঞ্জার্স’ সিরিজে ‘ব্লাক উইডো’ চরিত্রে অভিনয় করেন স্কারলেট জোহানসন। আর এই সিনেমার জন্য তাকে পারিশ্রমিক দিতে হয়েছে ২০ মিলিয়ন ডলার। যা এখন পর্যন্ত অভিনেত্রীদের মধ্যে বিশ্বে সর্বোচ্চ পারিশ্রমিক। এই হিসেবটা নতুন হলেও এ সিনেমার আগ পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীর তালিকার শীর্ষে ছিলেন তিনি। গতবছর ফোবার্স ম্যাগাজিনের জরিপে এমন তালিকা প্রকাশ করা হয়। যেখানে তালিকার দ্বিতীয় ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এ বছরও সেই তালিকার হিসেবে এগিয়ে আছেন স্কারলেট। ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ দিয়ে এমনটা এখন প্রায় নিশ্চিত। তবে অপেক্ষা এই বছরের তালিকা প্রকাশের।
‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ মাত্র তিনদিনে বিশ্বের সব সিনেমা ব্যবসার রেকর্ড ভেঙে দেয়। সিনেমাটি যেমন ব্যবসা করেছে তেমনি বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে দর্শকদের সাথে নিয়মিত সম্পৃক্ত ছিলেন সিনেমার তারকারা। মুক্তির পরে সিনেমাটি নিয়ে এখন পর্যন্ত হইচই চলছেই।
গতবছর ফোবার্স ম্যাগাজিনের জরিপে এমন তালিকা প্রকাশ করা হয়। যেখানে তালিকার দ্বিতীয় ছিলেন অ্যাঞ্জেলিনা জোলি। এ বছর সেই তালিকার হিসেবে এগিয়ে আছেন স্কারলেট। ‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ দিয়ে এমনটা এখন প্রায় নিশ্চিত। তবে অপেক্ষা এ বছরের তালিকা প্রকাশের
