দর্শনায় সাত মহিলা ছিনতাইকারী আটক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪০
গতকাল বুধবার দর্শনা স্টেশন থেকে ৭ মহিলা ছিনতাইকারীকে পুলিশ আটক করেছে। তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। দর্শনা ও আলমডাঙ্গা পুলিশ জানায়, ঐ দিন সকালে আলমডাঙ্গা উপজেলার মৃত ওয়াজেদ আলীর স্ত্রী নুরজাহান সকাল ৯টার দিকে এসে স্টেশনে পৌঁছলে ছিনতাইকারী দল তার ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে ট্রেনে উঠে পালিয়ে যায়। পরে দর্শনা পুলিশের সহযোগিতায় তাদেরকে দর্শনা স্টেশন থেকে বেলা ১১টায় আটক করা হয়। আটককৃতরা হল ফাতেমা খাতুন (২৫), রোজিনা খাতুন (২৮), শিপন (২৯), নাছিমা (৩০), নিপা (৩১), আয়শা (৩৪), খাদিজা (৩২)। তাদের সকলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ডুমুডি গ্রামে। ছিনতাইকারী দলের খাদিজা ও আয়শা জানান, আমরা বেদে বহরের সদস্য। আমাদেরকে চক্রান্ত করে এ ঘটনা ঘটানো হয়েছে।