হরিণাকুণ্ডে সন্ত্রাসীর আঘাতে সন্তান খুন মা আহত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২০:৪০
গত মঙ্গলবার সকালে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার জাদবপুর গ্রামে সন্ত্রাসীর অস্ত্রের আঘাতে ইউনুচ আলীর শিশু পুত্র আফ্রিদি (২) নৃশংসভাবে নিহত হয় এবং তার মা জাহানারা বেগম জখম হয়ে বর্তমানে মুমূর্ষু অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। জানা যায়, জাদবপুর গ্রামের ইউনুচ আলীর বড় ভাই ইদ্রিস আলীর সহিত দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল সেই সূত্র ধরেই এই খুনের ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসীর ধারণা। হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা বলেন, হরিণাকুণ্ডু থানার জাদবপুর গ্রামে ইউনুচ আলীর ছেলে শিশুপুত্র অফ্রিদি সন্ত্রাসীদের হাতে খুন হয়েছে এবং তার মা জাহানারা খাতুন আহত হয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে।