‘রক্ষা করলে জাটকা মাছ, ইলিশ পাবে ১২ মাস’—এই স্লোগান নিয়ে জাতীয় মত্স্য সপ্তাহ-২০১২ উপলক্ষে মঙ্গলবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়ায় এক জেলে সমাবেশ ও নৌ-র্যালির আয়োজন করা হয়। মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাওয়ায় মত্স্য সপ্তাহের উদ্বোধন করেন। লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাকির হোসেন মজুমদার, জেলা মত্স্য কর্মকর্তা আব্দুল কাইউম, লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা মত্স্য কর্মকর্তা আব্দুল ছামাদ, মত্স্যজীবী তারা সারেং, সেলিম দেওয়ান প্রমুখ।
