কালকিনি পৌর এলাকার ঝাউতলা গ্রামের সুধির বিশ্বাসের বাড়ির কালি মন্দিরটির কালি, শিতলা ও রক্ষা মূর্তি ভাংচুর করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দর্শনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালকিনি পৌর এলাকার ঝাউতলা গ্রামের বিরেন্দ্র নাথ বিশ্বাস বলেন, যুগ যুগ ধরে আমরা আমাদের ধর্মের পূজা করে আসছি। আমরা মূর্তি ভাঙ্গার প্রকৃত দোষিদের গ্রেফতারের দাবি করছি। কালকিনি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুন নুর বলেন, মূর্তি ভাংচুর যারাই করেছে আমরা তদন্ত করে দোষি ব্যক্তিদের গ্রেফতার করবো।
