রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
রূপগঞ্জ সংবাদদাতা\ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় রাফি ভুঁইয়া (২৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু ঘটেছে। সে মোটরসাইকেলযোগে রানীপুরা ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সে কাঞ্চন পৌর কমিশনার ও রানীপুরা গ্রামের আমিন উদ্দিন ভুঁইয়ার ছেলে।
হোমনার স্কুলে পুরস্কার বিতরণ
হোমনা সংবাদদাতা\ হোমনা ভিশন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও মেধা পুরস্কার বিতরণ বুধবার উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বাতাকান্দি ভয়েজ ইংলিশ মিডিয়াম স্কুল ও হোমনা ভিশন ইংলিশ মিডিয়াম স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ, এম জাকির সওদাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, হোমনা উপজেলা শিক্ষা কর্মকর্তা ওবায়দুল কবির খান।
আড়াইহাজারে জাটকা জব্দ
গোপালদীবাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা\ আড়াইহাজার উপজেলার বিভিন্ন বাজারে গতকাল বুধবার জাটকা নিধন বিরোধী অভিযান পরিচালিত হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জালালউদ্দীনের নেতৃত্বে উক্ত অভিযান চলে। এ সময় উপজেলার মানিকপুর বাজার থেকে ৬ কেজি জাটকা জব্দ এবং গোপালদী বাজার থেকে জাটকা বিক্রির অভিযোগে শাহ আলম (৩০) নামে এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
কলমাকান্দায় দুর্যোগ বিষয়ক মহড়া
কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা \ নেত্রকোনা কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গোড়াগাঁও সবুজ নিকেতন উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগকালীন ভূমিকম্প করণীয় বিষয়ক মহড়া গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক সেবা সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নাজিরপুর এডিপির দুর্যোগ ও অর্থনৈতিক বিষয়ক প্রকল্পের উদ্যোগে মহড়ায় সভাপতিত্ব ও উদ্বোধন করেন নাজিরপুর এডিপি ম্যানেজার মি. বেঞ্জামিন মারাক।
রামগতিতে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন
রামগতি সংবাদদাতা \ মঙ্গলবার সন্ধ্যায় লক্ষ্মীপুরে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ’ উদ্বোধন করা হয়েছে। রামগতি উপজেলার রামগতিরহাট মাছঘাট এলাকায় এ উপলক্ষে মেঘনা নদীতে বর্ণাঢ্য নৌ-শোভাযাত্রা বের করা হয়। পরে মাছঘাটে এক জেলে সমাবেশের আয়োজন করা হয়। এতে লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুরে আলম ছিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। জেলা মত্স্য অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করেন।
কেন্দুয়ায় বিএনপি’র বর্ধিত সভা
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা\ নেত্রকোনা কেন্দুয়া উপজেলা বিএনপিকে ঢেলে সাজানো ও সাংগঠনিক কার্যক্রম অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি মতিয়র রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ ীয় নেতা আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
কুমারখালিতে সড়ক দুর্ঘটনা একজন নিহত
কুমারখালি সংবাদদাতা\ কুষ্টিয়ার কুমারখালিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০জন। কুষ্টিয়া-রাজবাড়ি সড়কের কথা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের বসতভিটার অদূরে গতকাল বুধবার সকালে ঘটনাটি ঘটে। নিহত বাসযাত্রীর নাম প্রদীপ কুমার রায় (৫২)। তার বাড়ি কুমারখালি পৌর এলাকার বাটিকামারা গ্রামে। আহতরা কুমারখালি ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।
নলছিটিতে নৌ-র্যালি ও সুধীসমাবেশ
নলছিটি(ঝালকাঠি) সংবাদদাতা \ জাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন উপলক্ষে মঙ্গলবার নলছিটিতে নৌ-র্যালি ও সুধীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্যাপন কর্মসূচি গতকাল সকাল ১০টায় স্থানীয় সুগন্ধা নদীতে নৌ-র্যালির মধ্যদিয়ে শুরু হয়। নৌ-র্যালিতে নেতৃত্ব দেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ শাখাওয়াত হোসেন।
অপহরণের চার দিন পর শিশুর লাশ উদ্ধার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ উল্লাপাড়ায় অপহরণের ৪ দিন পর তৃতীয় শ্রেণির ছাত্র আবু হাশেম(১০)-এর বস্তাবন্দী লাশ উদ্ধার। উপজেলার লাহিড়ীমোহনপুর ইউনিয়নের পারএলংজানি ব্যবসায়ী বরাত আলীর ছেলে হাশেম শুক্রবার সন্ধ্যায় নিখোঁজ হয়। মঙ্গলবার পার্শ্ববর্তী গ্রাম বলতৈল কবরস্থানের পাশে ধান ক্ষেতের মধ্যে এলাকাবাসী বস্তাবন্দী অবস্থায় শিশু হাশেমের মৃতদেহ দেখতে পায়। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক গ্রেফতার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ মঙ্গলবার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাইমউদ্দিনকে একই স্কুলের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে পুলিশ গ্রেফতার করে।
অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর স্মরণ সভা
চাটমোহর সংবাদদাতা\ পাবনার চাটমোহর উপজেলার সমাজ গ্রামের মুজিবনগরে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহযোগী সাবেক এমপি অধ্যক্ষ মোজাম্মেল হক সমাজীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সোমবার উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দস, এলজিইডির প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজী।
ত্রিশালে ছাত্রদল নেতা জুয়েলের মুক্তিতে সংবর্ধনা
ত্রিশাল(ময়মনসিংহ)সংবাদদাতা \ ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জুয়েলের কারামুক্তিতে মঙ্গলবার ত্রিশাল উপজেলা ছাত্রদল নেতাকে সংবর্ধনা প্রদান করে। ত্রিশাল পৌরসভার চকবাজারে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল মণ্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা যুবদলের সভাপতি শামীম আজাদ, জেলা ছাত্রদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।
মৌলভীবাজারের প্রাণীসম্পদ প্রযুক্তি মেলা
মৌলভীবাজার প্রতিনিধি \ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট-এর সহযোগিতায় কৃষি, মত্স্য ও প্রাণীসম্পদ অধিদপ্তর মৌলভীবাজারের আয়োজনে মঙ্গলবার থেকে ৩ দিনের কৃষি, মত্স্য ও প্রাণীসম্পদ প্রযুক্তি মেলা মৌলভীবাজার সদর উপজেলা মাঠে শুরু হয়েছে। মঙ্গলবার মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ মহসীন আলী মেলা উদ্বোধন করেন।
ইসলামপুরে মহিলা দলের পরিচিতি সভা
ইসলামপুর(জামালপুর) সংবাদদাতা\ সোমবার ইসলামপুর পৌর বিএনপি’র কার্যালয়ে মহিলা দল উপজেলা শাখার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সাবেক কমিশনার ডলি আহম্মেদের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সাবেক এম,পি আলহাজ্ব সুলতান মাহমুদ বাবু।
শেরপুরে যুবদলের বিক্ষোভ-সমাবেশ
শেরপুর প্রতিনিধি \ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শেরপুর জেলা যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে শেরপুরে। জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে মঙ্গলবার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল শেষে শহরের খরমপুর মোড়ে সমাবেশ করে। এসময় জেলা বিএনপি’র সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপি’র সাধারণ সম্পাদক ফজলুল রহমান তারা, যুবদল নেতা ও প্রভাষক এবিএম মামুনুর রশিদ পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
মদনে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সভা
মদন (নেত্রকোনা) সংবাদদাতা\ বুধবার উপজেলার চানগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ কার্যালয়ে উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আলম, মেয়র মোদাচ্ছের হোসেন (সফিক), যুব উন্নয়ন কর্মকর্তা ওয়ারেছ উদ্দিন খান।
হোমনায় কলাগাছিয়ার হাইস্কুলে পুরস্কার বিতরণী
কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া মফিজ এন্ড আছমত (এম.এ) উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান সমপ্রতি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যাপক মীর মোঃ মাসুদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ সরকার এবং বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি এস এম আওলাদ হোসেন।—প্রেস বিজ্ঞপ্তি।
সুন্দরগঞ্জে ইট ভাটা ভেঙ্গে দিয়েছে ইউএনও
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা\ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাবজের বাজারে অবৈধভাবে ইট ভাটায় কাঠ পোড়ানোর অভিযোগে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশ হওয়ায় ভাটা ভেঙ্গে দিয়েছে ইউএনও। জানা গেছে, এক শ্রেণির অসাধু ইট ব্যবসায়ী সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে লোকালয়ে সিথি ব্রীকস্ নামে একটি ইট ভাটা তৈরি করে কোন প্রকার কয়লা ব্যবহার না করে কাঠ ব্যবহার করে আসছিল।
নওগাঁয় আদিবাসী দিনমজুর খুন
নওগাঁ প্রতিনিধি \ পূর্ব শত্রুতার জের ধরে সোমবার রাতে নওগাঁ সদর উপজেলার কির্ত্তীপুর বাজার এলাকায় থাকা একটি চালকলের ভেতরে দিনেশ ওরাও (৪০) নামের আদিবাসী এক দিনমজুর খুন হয়েছে। দিনেশ চালকলের এক মহিলা শ্রমিককে জোর করে ধর্ষণ করতে গিয়ে ঘটনার রাতে ওই মহিলার দায়ের কোপে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করে।
গোমস্তাপুরে হজ্বযাত্রীদের নিয়ে মত বিনিময় সভা
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা \ সরকারি ব্যবস্থাপনায় হজ্ব করার জন্য মতবিনিময় মঙ্গলবার উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা এ. ডি. সি. জেনারেল এ, কে, এম মাসুুদুজ্জামান। বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মাজহারুল মান্নান, ফিল্ড অফিসার আমিরুল ইসলাম।
ঈশ্বরদীতে ছাত্রদল নেতা মুক্তির দাবিতে সমাবেশ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরুল কায়েস সুমনের কারামুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আকবর আলী বিশ্বাস, সহ-সভাপতি একেএম আক্তারুজ্জামান, সুমার খান।
ভবানীগঞ্জ স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন
বাগমারা(রাজশাহী)সংবাদদাতা\ শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ও গণতন্ত্র চর্চার জন্য ভবানীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন-২০১৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিদ্যালয় চত্বরে নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ৫মশ্রেণির ছাত্র শামীম সাদাত এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জাকিরুল ইসলাম।
চাঁপাইনবাবগঞ্জে নারী নেতৃত্ব উন্নয়নে প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি \ চাঁপাইনবাবগঞ্জে নারী নেতৃত্ব উন্নয়নে মঙ্গলবার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শরিকের সহযোগিতায় সদর উপজেলা পরিষদ আয়োজিত প্রশিক্ষণে ৫টি ইউনিয়ন পরিষদের নারী সদস্যবৃন্দ এবং কমিউনিটি বেজড অর্গানাইজেশনের সদ্যস্যরা অংশগ্রহণ করেন।
গাইবান্ধায় যুবদলের বিক্ষোভ সমাবেশ
গাইবান্ধা প্রতিনিধি \ গাইবান্ধার পলাশবাড়ীতে গত শুক্রবার পুলিশের গুলিতে থানা যুবদলের নেতা হাসান আবু ইউসুফ কুকিল হত্যার প্রতিবাদে গাইবান্ধা জেলা যুবদলের উদ্যোগে মঙ্গলবার স্থানীয় শহীদ মিনার চত্বরে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের আহবায়ক খন্দকার মাহমুদুন্নবী রিটুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা নেতা মোশাররফ হোসেন বাবু, ফরিদুল হক রুবেল, আব্দুর রাজ্জাক ভুট্টু, রাগিব হাসান চৌধুরী, শফিকুল ইসলাম লিপন, জামিরুল ইসলাম খন্দকার, আনিসুজ্জামান খান লোহানী তুষার, আব্দুল হামিদ সরকার চৌধুরী প্রমুখ।
দীঘিনালায় দুর্ঘটনায় নিহত ১, আহত ১
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি \ দীঘিনালার মেরুং সড়কে চোংড়াছড়ি এলাকায় চাঁদের গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহত মোঃ আলাউদ্দিন (২০)। সে চাঁদের গাড়ির হেলপার। তার বাড়ি দীঘিনালার থানা বাজার এলাকায় ।
লক্ষ্মীপুর সদর বিএনপি’র কমিটি গঠন
লক্ষ্মীপুর প্রতিনিধি\ লক্ষ্মীপুর সদর উপজেলার (পূর্ব) বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জেলা বিএনপি’র কার্যালয়ে সদর উপজেলা (পূর্ব) বিএনপি’র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। আহবায়ক মাইন উদ্দিন চৌধুরী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ ীয় বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
কোটালীপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধে সভা
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা\ গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার কান্দি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় জাগরণী সংস্থার আয়োজনে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। সভায় পূর্বকান্দি স্বেচ্ছাসেবী গ্রুপের সভাপতি সুশান্ত অধিকারীর সভাপতিত্বে গ্রুপের সম্পাদক চিন্তারানী ঘরামী।
গোবিন্দগঞ্জে ১৫ শ’ দুস্থ মহিলার কর্মসংস্থান
গোবিন্দগঞ্জ সংবাদদাতা \ গাইবান্ধা গোবিন্দগঞ্জের ৩টি ইউনিয়নে অবকাঠামো সংস্কার কার্যক্রমের মাধ্যমে ১৫শ’ দুস্থ মহিলা খোঁজ পেল তাদের কর্মসংস্থান। মঙ্গলবার বিশ্বখ্যাদ্য কর্মসূচির আওতায় দুর্যোগ সহন ক্ষমতা বৃদ্ধিকরণ ও জলবায়ু পরিবর্তন প্রকল্পে ২ বছর মেয়াদী এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলার শিবপুর, রাখালবুরুজ, নাকাইহাট ইউনিয়নে প্রকল্পের উদ্বোধন করেন চেয়ারম্যান তৌহিদুল ইসলাম শাহিন, জিয়া উসসামস চৌধুরী, ওয়াহেদুন্নবী সরকার।
