বাংলাদেশ বিমানের পাইলটের দক্ষতা প্রসঙ্গে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৪৮
আমি আল্লাহতায়ালার অশেষ কৃপায় ২০১২ সালে সস্ত্রীক হজ্বব্রত পালন করেছি। হজ্বের সময় বাংলাদেশ বিমানে আসা-যাওয়া করেছি। ইতিপূর্বে আমি বাংলাদেশ বিমানে ভ্রমণ করিনি। বিদেশে ট্রেনিং-এর প্রয়োজনে বৃটিশ এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইনস্, জার্মানির লুফথানছা, ইন্ডিয়ান জেট এয়ারে ভ্রমণ করেছি। প্রত্যেকবারই বিমান উড্ডয়ন এবং অবতরণের সময় জার্কিংয়ের কারণে ভয় পেয়েছি এবং কানে ব্যথা অনুভব করেছি। কিন্তু এবার বাংলাদেশ বিমান এত সুন্দরভাবে টেক-অফ এবং ল্যান্ড করেছে যে ঐসব অসুবিধার সম্মুখীন হইনি। আমার সঙ্গের হাজী সাহেবরাও এই বিষয়ে একমত। এই চিঠি এই জন্য লেখা যে, ব্যবস্থাপনার ত্রুটির জন্য যেন প্রতিষ্ঠানটি নিন্দাবাদ না কুড়ায়। মো. মকবুল হোসেন, জিএম (উত্পাদন), পিএইচপি স্পিনিং মিল, নতুনপাড়া, হাটহাজারি রোড, জালালাবাদ, চট্টগ্রাম