মোহনগঞ্জ (নেত্রকোনা): নেত্রকোনার মোহনগঞ্জের হাওর বেষ্টিত পাগলাজুর ইউনিয়ন পরিষদের আঙ্গিনায় দেড়শ’ বছরের পুরনো এই আম গাছটি এখন কালের সাক্ষী। শুধু তাই নয় কোন পরিচর্যা ছাড়াই বুড়ো গাছটিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করে মুকুলের মহাসমারোহ ঘটেছে। গাছটি সম্পর্কে জানতে চাইলে পাগলাজুর গ্রামের ৮০ বছর বয়সের এক বৃদ্ধ জানান, এই আম গাছটি তার দাদার আমলের। তিনি বলেন, গাছটিতে এবারের মত মুকুল তিনি অতীতে দেখেননি। তিনি বলেন, এই গাছের আম কাঁচামিঠা, তাই পাকার আগেই মানুষ এই গাছের আম সাবাড় করে ফেলে -ইত্তেফাক
