অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের নেতৃত্বে নারায়ণগঞ্জ শহর বিএনপির উদ্যোগে মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে নিহতের প্রতিবাদে বুধবার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন খান, শহর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের চাষাঢ়ার দিকে আসার সময়ে ২নং রেল গেট এলাকায় পুলিশ আটকে দেয়।
