স্বেচ্ছা সেবক লীগ তেজগাঁও শিল্পাঞ্চল থানা কমিটি গঠন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৫৬
আশরাফুল আলম আশরাফকে সভাপতি ও রাসেল মাহমুদ অনিতকে সাধারণ সম্পাদক করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলহাজ্ব মোবাশ্বের চৌধুরী ও সাধারণ সম্পাদক ফরিদুর রহমান ইরান গতকাল বুধবার এ কমিটি তিন বছরের জন্য অনুমোদন দিয়েছেন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি টিপু সুলতান তালুকদার ও সাইদুল ইসলাম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহম্মেদ খোকা, সাংগঠনিক সম্পাদক শহর আলী শেখ, মজিবুর রহমান বাবু , শেক সোহাগ ও আব্দুস সবুর সম্রাট। - সংবাদ বিজ্ঞপ্তি