তাত্ক্ষণিক হরতালে এফবিসিসিআই’র তীব্র নিন্দা

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩০
গত ২৪ ফেব্রুয়ারি হরতালের পর আজ পুনরায় একটি রাজনৈতিক দল কর্তৃক দেশব্যাপী সকাল-সন্ধ্যা তাত্ক্ষণিক হরতাল আহবান করায় ব্যবসায়ীকদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এ ধরনের হরতালকে দেশের ব্যবসায়ী সমাজের পক্ষ হতে কোন সমর্থন নেই বলেও উল্লেখ করা হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘন ঘন হরতালের মত ধ্বংসাত্মক কর্মসূচী দেশের অর্থনীতিকে চরম বিপর্যয় এবং এক অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে। এ নিয়ে দেশের ব্যবসায়ী সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করছে। হরতাল প্রত্যাহারের জন্য এফবিসিসিআই জোর দাবী জানিয়েছে এবং একই সাথে এ ধরনের আত্মঘাতীমূলক হরতাল না করার জন্য সকল রাজনৈতিক দলের প্রতি বিশেষ ব্যবসায়ী সমাজ অনুরোধ জানিয়েছে।