আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দলের বৈঠক আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন ও কার্যকর করা এবং বিএনপি-জামায়াত জোটের হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ, বোমাবাজি, হরতালসহ দেশবিরোধী ধ্বংসাত্মক নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির উদ্দেশ্যে গৃহীত কর্মসূচি নিয়ে আলোচনা হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সংসদ উপনেতা ও কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক সৈয়দা সাজেদা চৌধুরী এমপি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
