আজ বৃহস্পতিবার ২৮ ফেব্রুয়ারি শহীদ সেলিম ও কাজী দেলোয়ারের ২৮তম শাহাদাত্ বার্ষিকী এ উপলক্ষে শহীদ কাজী দেলোয়ারের পিরোজপুরের ভাণ্ডারিয়ার উত্তর পৈকখালী গ্রামের বাড়ি শহীদ কাজী দেলোয়ার স্মৃতি দুঃস্থ শিশুকল্যাণ প্রতিষ্ঠান প্রাঙ্গণে কোরআনখানি, আলোচনা সভা, দোয়া, মিলাদ ও বিশেষ ভোজের আয়োজন করা হয়েছে। ১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকার ফুলবাড়িয়ায় পুলিশের ট্রাক চাপায় ঢাকা বিশ্ববিদ্যালরেয়র দুই মেধাবী ছাত্র সেলিম ও কাজী দেলোয়ার শাহাদাত্ বরণ করেন।
