আজ বৃহস্পতিবারের হরতাল প্রত্যাখ্যান ঢাকা শহর ও শহরতলী এবং বিভিন্ন জেলা শহরে নগর পরিবহনের বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি। গতকাল বুধবার বিকালে সমিতির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এই সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, যাত্রী পাওয়া সাপেক্ষে দূরপাল্লার বাসও চলবে।
