আজ ১৭ ফাল্গুন, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১৮ রবিউসসানি, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মীন রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৩৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬-০৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মীন রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ রবি ও নেপচুন। আপনার শুভসংখ্যা: ১ ও ৭। শুভবার: রবি ও সোমবার। শুভরত্ন: চুনী ও এমেথিস্ট।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, আশাবাদী ও সৃজনশীল। ধীরে ধীরে আপনি আত্মবিশ্বাসী হয়ে উঠবেন। আপনার অন্তর্দৃষ্টি প্রখর। ভভিষ্যত্ সম্পর্কে আপনার ইনটুইশন অনুসরণ করলে ভালো ফল পাবেন। আপনার সহমর্মিতাবোধ প্রখর। যে কোন অবস্থার সাথে মানিয়ে নিতে পারেন। আপনি কিছুটা অস্থির চিত্ত। ধৈর্যশীল হওয়ার প্রয়োজন রয়েছে। আপনার জীবন হবে ঘটনাবহুল। পরিকল্পনা অনুসারে কাজ করলে আপনি জীবনে সফল হবেন।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: সুরকার চপিন, কথাশিল্পী রালফ ইলিসন, শহীদ সিরাজউদ্দীন হোসেন, ড. আশরাফ সিদ্দিকী, সরদার জয়েন উদ্দীন, নাট্যকার নূরুল মোমেন, ওস্তাদ আবেদ হোসেন খান, মোহম্মদ ওয়ালীউল্লাহ, ড. মোহম্মদ এনামুল হক, খন্দকার আবদুল হামিদ, মহিউদ্দিন ফারুক, আবু শাহরিয়ার, শেখ মহিউদ্দীন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ ব্যবসায়িক দিক ভালো যাবে। ব্যবসায়িক মন্দা ধীরে ধীরে কাটতে থাকবে। চাকরিজীবীদের দিনটি গুরুত্বপূর্ণ হতে পারে। সরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। প্রাপ্তিযোগ আছে। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ কাজকর্মে অগ্রগতি হতে পারে। কোনো কাজ সাফল্যের সাথে শেষ করতে পারবেন। দুশ্চিন্তা কিছুটা হ্রাস পাবে। সামাজিক কাজে জড়াতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। আজ কারো সহযোগিতা আশা করতে পারেন।
মিথুন রাশি (২১ মে-২০ জুন) \ শরীর খুব একটা ভালো যাবে না। ঠাণ্ডার সমস্যা দেখা দিতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মস্থলে সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। উপার্জন বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। যোগাযোগ শুভ।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ পরিশ্রমের সুফল পাবেন। উদ্যম বৃথা যাবে না। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সম্ভাব্যক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা আছে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ সমস্যা সমাধানে অগ্রগতি হতে পারে। আত্মীয় বা বন্ধুর সহযোগিতা পাবেন। তাদের সহযোগিতায় কার্যোদ্ধারের চেষ্টা করুন। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। দুশ্চিন্তা অব্যাহত থাকবে। প্রবাসীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ হাতে কিছু অর্থ আসতে পারে। সঞ্চয় প্রচেষ্টা সফল হবে না। অসমাপ্ত কাজ শেষ হতে পারে। মানসিক শান্তি বজায় থাকবে। বেসরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ নয়। অনিশ্চয়তাবোধে ভুগতে পারেন।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। আপনার কর্মকুশলতায় অন্যকে আকৃষ্ট করতে পারবেন। ব্যবহার দিয়ে অন্যকে খুশি করার চেষ্টা করুন। ঠিকাদারদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সরবরাহকারীরা নতুন কোনো কাজের অর্ডার পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মহিলাদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। নতুন কোনো চাকরির সুযোগ সৃষ্টি হতে পারে। বাড়িতে কেউ অসুস্থ হতে পারে। অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ শিক্ষার্থীদের জন্য দিনটি খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধুদের সহযোগিতা পাবেন। রাজনীতিবিদদের জন্য দিনটি সমস্যাবহুল হতে পারে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ অলসতা পরিত্যাগ করুন। অন্যথায় বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন। অবহেলার জন্য কোনো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। বিদ্যার্থীদের পরীক্ষার ব্যাপারে যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করা দরকার। কবি-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে অগ্রগতি আশা করা যায়।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ আজ অপ্রত্যাশিত কিছু ঘটতে পারে। শরিকী সম্পত্তি নিয়ে কোনো ঝামেলা হতে পারে। অহেতুক ঝুঁকি পরিহার করুন। পৈত্রিক ব্যবসার সম্প্রসারণ হতে পারে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্তি বিলম্বিত হতে পারে।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ কোনো ধরনের ভুল বুঝাবুঝির সৃষ্টি হতে পারে। কোন পাওনা অনাদায় থেকে যাবে। কনস্ট্রাকশন ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। প্রত্যাশিত লাভ নাও হতে পারে। পারিবারিক দিক খুব একটা ভালো যাবে না। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করা ঠিক হবে না।
