অস্কারের ইতিহাসে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া একমাত্র নির্বাক ছবি হলো ‘উইংস’। এ ছাড়া এটিই ছিল যুদ্ধভিত্তিক প্রথম কোনো ছবির অস্কার জয়। অবশ্য এই ছবিটিই যেখানে অস্কারের প্রথম আসরের সেরা ছবি সেখানে অন্য কোনো ছবির প্রথম যুদ্ধের ছবি হওয়ার সুযোগও ছিল না।
প্রথম সবাক চলচ্চিত্র ও মিউজিক্যাল হিসেবে অস্কার সেরা হওয়ার গৌরব ‘দ্য ব্রডওয়ে মেলোডি’(১৯২৯) এর।
অস্কারজয়ী প্রথম ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্র হলো ১৯৩১ সালের চলচ্চিত্র ‘সিমারন’।
সেরা চলচ্চিত্রের অস্কার জেতা প্রথম কমেডি ধাঁচের মুভি হলো ‘ইট হ্যাপেনড্ ওয়ান নাইট’।
অস্কারজয়ী প্রথম অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘মিউটিনি অন দ্য বাউন্টি’।
‘দ্য লাইফ অব এমিল জোলা’ হলো অস্কারজয়ী প্রথম বায়োগ্রাফিক্যাল মুভি যা মুক্তি পেয়েছিল ১৯৩৭ সালে।
অস্কার জয়ী প্রথম থ্রিলার ১৯৪০-এ মুক্তি পাওয়া হিচককের ‘রেবেকা’ মুভিটি।
১৯৭৬ সালে নির্মিত ‘রকি’ হলো অস্কারের সেরা ছবি হিসেবে বিবেচিত হওয়া প্রথম খেলাধূলা বিষয়ক মুভি।
অস্কার জয়ী প্রথম ফ্যান্টাসি ধারার সেরা চলচ্চিত্র হলো ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং’।
