তথ্য বিচিত্রা

অস্কারের সেরা ছবি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৭
 অস্কারের ইতিহাসে সেরা চলচ্চিত্রের পুরস্কার পাওয়া একমাত্র নির্বাক ছবি হলো ‘উইংস’। এ ছাড়া এটিই ছিল যুদ্ধভিত্তিক প্রথম কোনো ছবির অস্কার জয়। অবশ্য এই ছবিটিই যেখানে অস্কারের প্রথম আসরের সেরা ছবি সেখানে অন্য কোনো ছবির প্রথম যুদ্ধের ছবি হওয়ার সুযোগও ছিল না।  প্রথম সবাক চলচ্চিত্র ও মিউজিক্যাল হিসেবে অস্কার সেরা হওয়ার গৌরব ‘দ্য ব্রডওয়ে মেলোডি’(১৯২৯) এর।  অস্কারজয়ী প্রথম ওয়েস্টার্ন ঘরানার চলচ্চিত্র হলো ১৯৩১ সালের চলচ্চিত্র ‘সিমারন’।  সেরা চলচ্চিত্রের অস্কার জেতা প্রথম কমেডি ধাঁচের মুভি হলো ‘ইট হ্যাপেনড্ ওয়ান নাইট’।  অস্কারজয়ী প্রথম অ্যাকশন-অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ‘মিউটিনি অন দ্য বাউন্টি’।  ‘দ্য লাইফ অব এমিল জোলা’ হলো অস্কারজয়ী প্রথম বায়োগ্রাফিক্যাল মুভি যা মুক্তি পেয়েছিল ১৯৩৭ সালে।  অস্কার জয়ী প্রথম থ্রিলার ১৯৪০-এ মুক্তি পাওয়া হিচককের ‘রেবেকা’ মুভিটি।  ১৯৭৬ সালে নির্মিত ‘রকি’ হলো অস্কারের সেরা ছবি হিসেবে বিবেচিত হওয়া প্রথম খেলাধূলা বিষয়ক মুভি।  অস্কার জয়ী প্রথম ফ্যান্টাসি ধারার সেরা চলচ্চিত্র হলো ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিটার্ন অব দ্য কিং’।