জোকস

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ১৯:২৭
 দুই বন্ধুর মধ্যে টেলিফোনে কথা হচ্ছে— :হ্যালো দোস্ত, তুই এখনও আসলি না। আমি তো সেই কখন থেকে তোর জন্য অপেক্ষা করতেছি! :আরে দোস্ত আমি তো প্রায় চইলা আসছি। আর অল্প কিছুক্ষণ! :তুই চইলা আসছস মানে! তুই এখন কই? :ইয়ে মানে আমি তো গুলশান-১ এর কাছে আইসা পড়ছি। :তাইলে তো দোস্ত তোর ল্যান্ড লাইনের তার অনেক লম্বা দেখা যায়। আমি ফোন দিলাম বনানীতে তোর অফিসের নাম্বারে, তুই-ই সেই ফোন ধরলি আর এখন কস গুলশান!  এক লোক সেলুনে গেছে— :তোমার এখানে রেট কত? :জ্বি, চুল কাটলে বিশ টাকা, সেভ করলে দশ টাকা। :তাহলে আমার মাথার চুলটা সেভ করে দাও!  শিক্ষক :বিল্টু এক থেকে একশ পর্যন্ত গোন। বিল্টু :স্যার আমি দশ এর পর আর গুনতে পারি না। শিক্ষক :আশ্চর্য! ক্লাস থ্রি’তে পড়িস অথচ এখনও একশ পর্যন্ত গুনতে পারিস না। বড় হয়ে কি করবি তুই! বিল্টু :কেন স্যার। কুস্তি বা বক্সিংয়ের রেফারি হবো!