শিল্পী একাই সুন্দরকে দেখে, কিন্তু সুন্দরের আবির্ভাব নিয়ে শিল্পী বলার পর সবাই তা দেখতে পায়। - গ্যেটে
জটিল শোনালেও সত্য যে, জীবন শিল্পকে যতটা নকল করে, শিল্প ততটা জীবনের নকল করে না।
- অস্কার ওয়াইল্ড
আমার কাছে ছবি আঁকা হলো অনেকটা ডায়েরি লেখার মতোই। - পাবলো পিকাসো
প্রতিটি শিল্পীই তার হূদয়ের রঙে তুলি ডোবান এবং সেই রঙ দিয়ে তার নিজের প্রকৃতিকেই ক্যানভাসে ফুটিয়ে তোলেন।
- হেনরি ওয়ার্ড বিচার
সৃষ্টিশীলতা তোমাকে ভুল করা স্বাধীনতা দেয়। আর শিল্প জানে এর মধ্যে কোনটিকে স্বীকৃতি দিতে হবে। - স্কট এডামস্
