নবীনগরে মুক্তিপণের দাবিতে অপহরণ

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০২
পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামের নূর আলী মিয়ার ছেলে হানিফ মিয়াকে অপহরণ করেছে প্রতিপক্ষরা । অপহরণকারীরা মুক্তিপণ বাবদ এক লাখ টাকা চাঁদা দাবি করেছে । অপহূতের ভাই মো. রশিদ মিয়া মঙ্গলবার রাতে নবীনগর থানায় প্রতিপক্ষ খায়েশ মিয়াকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন । দীর্ঘদিন যাবত্ গ্রামের ওই দুই পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে মামলা-মোকদ্দমা নিয়ে বিরোধ চলে আসছিল । গত ২৫ ফেব্রুয়ারি হানিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কোর্টে একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে অপহূত হন । বাদীর অভিযোগ, তার ভাই ওইদিন কোর্ট সংলগ্ন ঘাট হতে নৌকাযোগে বাড়ি ফেরার পথে তিতাস নদীর পশ্চিম পার্শ্বে রসুলপুর নামক স্থানে আসা মাত্র পিছন দিক থেকে আসা একটি স্পিডবোট নৌকাটির পথরোধ করে ।