হান্ডিয়াল আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:০৩
চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন গত বুধবার হান্ডিয়াল হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এম. সাইদুল হক চুন্নু। উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মো. ওয়াজি উদ্দিন খান। আবুল হোসেন, কেএম জাকির হোসেন, মোক্তার হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন আব্দুল কাদের সিদ্দিকী। সম্মেলনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান রবিউল করিম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কাউন্সিলরদের ভোটে আবুল হাশেম নির্বাচিত হয়েছেন।