রেলওয়ে পলোগ্রাউন্ডে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২১তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলার (সিআইটিএফ) বৃহস্পতিবার উদ্বোধন হবার কথা ছিল। বুধবার চেম্বারের সচিব ওসমান গণি চৌধুরী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উদ্বোধনী অনুষ্ঠান অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে বলে জানান হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ ও সময় জানিয়ে দেয়া হবে।
