চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও সাবেক প্রক্টর ড. দিদারুল আলম চৌধুরী বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে তিনি সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তার মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ক্যাম্পাস সূত্র জানায়, পারিবারিক কলহ ও জায়গাজমি নিয়ে বিরোধের কারণে গত কিছুদিন ধরে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
বুধবার তিনি বিভাগে গিয়ে ক্লাস নিয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন উত্তরা আবাসিক এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মৃত্যুর পর পরিবারের সদস্যরা তার মৃতদেহের ময়না তদন্ত ছাড়াই দাফনের সিদ্ধান্ত নেন।
