একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ ও ১৩, চট্টগ্রাম-৯, রংপুর-৩, খুলনা-২ এবং সাতক্ষীরা-২ আসনে ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এই ছয়টি আসনের সবকটি ভোটকেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। গতকাল সোমবার সন্ধ্যায় দ্বৈবচয়নের ভিত্তিতে এই ছয়টি আসন নির্ধারণ করে নির্বাচন কমিশন (ইসি)। বিরোধী দলগুলোর আপত্তির মুখে প্রথমবারের মতো এবার জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হচ্ছে।
