আইসিটি অধিদপ্তর!

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:১৪
ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বর্তমান সরকার আইসিটি সেক্টরে যে গণজাগরণ তৈরি করেছেন তা প্রমাণ মিলবে তৃণমূল পর্যায় থেকেও। যার ধারাবাহিকতায় আইসিটিকে একটি পূর্ণাঙ্গ অধিদপ্তর করার কাজ হাতে নেন সরকারের প্রথম বছর থেকেই। তার পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে কিছুদিন আগে জারি হওয়া আইসিটি অধিদপ্তর দিয়ে। প্রশ্ন হচ্ছে বর্তমানে আইসিটি সেক্টরের অধীনে সরকারি বিভিন্ন মন্ত্রণালয়ে যারা নিয়োজিত আছেন, তাদের সকলকে এই অধিদপ্তরের আওতায় আনা যাবে কিনা? আবার অন্যদিকে অধিদপ্তরটি ডিসি অফিসের কাছে ন্যস্ত করা হয়েছে। তাতে কি আইসিটি সেক্টরকে গলায় চেপে ধরার শামিল হবে না? মেধাবী কর্মকর্তা বলতে কি শুধু একটি ক্যাডারকেই বুঝি? সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সবিনয় অনুরোধ এই যে, একটি স্বাধীন কাঠামো তৈরি করুন যাতে মেধাবী ছাত্র-ছাত্রীরা এই আইটি সেক্টরে এসে সরকারের ভিশন ২০২১ বাস্তবায়নের পথ আরো সুগম করতে পরে। নাম প্রকাশে অনিচ্ছুক