মহেশখালী প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:২৩
মঙ্গলবার কক্সবাজারের মহেশখালী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মহেশখালী প্রতিনিধি মাহবুব রোকন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের মহেশখালী সংবাদদাতা আবুল বশর পারভেজ। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহাব উদ্দিন (সমকাল)। বিশেষ সদস্য রুহুল বয়ান (প্রথম আলো), যুগ্ম-সম্পাদক আব্দুর রাজ্জাক (দৈনিক জনকণ্ঠ), সদস্য জয়নাল আবেদীন (দৈনিক ইনকিলাব), ফরিদুল আলম দেওয়ান (দৈনিক আজাদী), আমিনুল হক (দৈনিক কর্ণফুলী), আব্দুর রসিদ (দৈনিক নয়াবাংলা), শাহেদ ইমরান মিজান (দৈনিক হিমছড়ি), এম.ছালামত উল্লাহ (দৈনিক সমুদ্রবার্তা), আবু তাহের (দৈনিক আমাদের কক্সবাজার), এম.বশির উল্লাহ (পিটিবি নিউজ), মৌ. রুহুল কাদের (দৈনিক শাহ আমানত), মকছুদুর রহমান (দৈনিক আমার দেশ)।