লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাঁট পানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিনের বেত্রাঘাতে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর দুই ছাত্রী অসুস্থ হয়ে পাটগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছে। এলাকাবাসী ও ছাত্র-ছাত্রীরা জানায়, গত মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন চতুর্থ শ্রেণীর গণিত ক্লাস নেয়ার সময় শিক্ষার্থীরা অংক সঠিকভাবে না দিতে পারায় প্রধান শিক্ষক ৪র্থ শ্রেণীর ৬/৭ জন ছাত্র-ছাত্রীকে বেদম পেটাতে থাকে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ময়েজ উদ্দিন মারপিটের কথা স্বীকার করে জানান, একজন শিক্ষক হিসাবে শাসন করেছি।
