ফরিদপুর চিনিকলে শ্রমজীবী ইউনিয়নের অভিষেক অনুষ্ঠিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২১:৩১
বুধবার সন্ধায় মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকল শ্রমজীবী ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠিত হয়। অভিষেকে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুর রহমান। শপথ পরিচালনা করেন নির্বাচন কমিশনার ও চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মো. ইলিয়াচ সিকদার। বক্তব্য রাখেন চিনিকল শ্রমজীবী ইউনিয়নের বিদায়ী সভাপতি হামিদুর রহমান, নবনির্বাচিত সভাপতি মুন্সী এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক হাজী মির্জা আকরামুজ্জামান।