জামালপুরে জেলা গ্রন্থাগার চত্বরে ৪ দিনব্যাপী একুশে বই মেলা শেষ হয়েছে। জেলা প্রশাসন ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক দেলওয়ার হায়দার। মেলার দ্বিতীয় দিনে মোহাম্মদ ছানোয়ার হোসেনের লেখা “জীবন শিকল” বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। সাংবাদিক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামালপুরের জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার। বিশেষ অতিথি ছিলেন কবি আলী জহির,কবি সাযযাদ আনসারী, জাহিদা শফি মহিলা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়শ্রী ঘোষ, অধ্যাপক কায়েদুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ, জেলা স্কুলের প্রধান শিক্ষিকা নাছিমা সুলতানা, এডভোকেট বাকীবিল্লাহ, সাবেক অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার।
