মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মজনু
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা আশরাফুজ্জামান মজনু (৬১) গত বুধবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। ব্যক্তিগত জীবনে তিনি চিরকুমার ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় তাকে স্থানীয় আলীপুর গোরস্থানে সমাহিত করা হয়। তার মৃত্যুতে দীর্ঘ দিনের রাজনৈতিক ও সামাজিক স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
