কনডেম সেলে সাঈদী

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৬
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত বন্দি জামায়াতের নায়েবে আমীর দেলোয়ার হোসেন সাঈদীকে গতকাল বৃহস্পতিবার ঢাকা কেন্দ ীয় কারাগারের কনডেম সেলে ( আট সেল) পাঠানো হয়েছে। বাতিল করা হয়েছে ডিভিশনের সব সুযোগ সুবিধা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন পুলিশ সাবেক সংসদ সদস্য দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করে। গ্রেফতারের পর থেকে তিনি ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় গতকাল সকাল পর্যন্ত ছিলেন ঢাকা কেন্দ ীয় কারাগারে ছাব্বিশ সেলে। ঢাকা কেন্দ ীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে কারা কর্তৃপক্ষ তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করে। রায় প্রদানের পর দুপুর আড়াইটায় তাকে কারাগারে ফিরিয়ে আনা হয়। আর রায় অনুয়ায়ী বিকাল তিনটার দিকে পাঠানো হয় কনডেম সেলে (আট সেলে)। দেলোয়ার হোসেন সাঈদী ডিভিশন প্রাপ্ত বন্দি হিসেবে যেসব সুযোগ সুবিধা পেতেন তা এখন থেকে তিনি আর পাবেন না।