জাতীয় প্রেসক্লাবের বনভোজন স্থগিত

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৩, ২২:৩৮
দেশের উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আজ শুক্রবার ১ মার্চ জাতীয় প্রেসক্লাবের পূর্বনির্ধারিত বার্ষিক বনভোজন স্থগিত করা হয়েছে। সার্বিক প্রস্তুতি থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে বনভোজন অনুষ্ঠান করতে না পারায় ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে বলে গতকাল প্রেসক্লাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।