পদার্থবিজ্ঞান প্রথমপত্র
টাইমুর আল মোবারক
প্রভাষক, পদার্থবিজ্ঞান ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
গত বুধবারের পর
অধ্যায়-১১ ঃ তাপ ও গ্যাস (Heat & Gas)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) গড় বর্গ বেগ, খ) মূল গড় বর্গ বেগ গ) সম্পৃক্ত বাষ্প ঘ) অসম্পৃক্ত বাষ্প, ঙ) সম্পৃক্ত বাষ্পচাপ চ) অসম্পৃক্ত বাষ্প চাপ, ছ) আপেক্ষিক আর্দ্রতা, জ) পরম আর্দ্রতা ঝ) পরম শূন্য তাপমাত্রা ঞ) আদর্শ গ্যাস ট) গড় মুক্তপথ ঠ) তাপমাত্রার পরম স্কেল
ড) শিশিরাঙ্ক ।
২। বায়ুর তাপমাত্রা 300c ও শিশিরাঙ্ক 200c বলতে কী বোঝায়?
৩। গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্যগুলো লিখ।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। চার্লসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর এবং এখান থেকে তাপমাত্রার পরম স্কেল কীভাবে পাওয়া যায় তা দেখাও।
২। আদর্শ গ্যাসের ক্ষেত্রে PV= nRT সম্পর্কটি বের কর। ৩। দেখাও যে, আদর্শ গ্যাসের চাপ এর একক আয়তনের গতিশক্তির দুই তৃতীয়াংশ। ৪। শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটারের সাহায্যে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১২ ঃ তাপমাত্রা (Temperature)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) উষ্ণতামিতিক পদার্থ
খ) উষ্ণতামিতিক ধর্ম, গ) ত্রৈধ বিন্দু ঘ) কেলভিন, ঙ) তাপযুগল চ) পাইরোমিটার ছ) সীবেক ক্রিয়া
২। থার্মোমিটারে পারদ ব্যবহারের সুবিধাগুলো লিখ।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। একটি পারদ থার্মোমিটারের গঠন ও প্রস্তুত প্রণালী বর্ণনা কর।
২। একটি অদৃশ্য ফিলামেন্ট আলোকীয় পাইরোমিটারের গঠন ও কার্যপ্রণালী বর্ণনা কর। ৩। তাপযুগল/ থার্মোকাপলের সাহায্যে কীভাবে তাপমাত্রা পরিমাপ করা যায়- বর্ণনা কর। অধ্যায়-১৩ ঃ তাপগতিবিদ্যার প্রথম সূত্র (First Law of Thermodynamics)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) অন্তস্থ শক্তি খ) তাপগতীয় সিস্টেম গ) তাপের যান্ত্রিক সমতা ঘ) সমোষ্ণ প্রক্রিয়া/ পরিবর্তন ঙ) রূদ্ধতাপীয় প্রক্রিয়া/ পরিবর্তন চ) গ্যাসের মোলার আপেক্ষিক তাপ
২। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর। ৩। -কি এর গুরুত্ব উল্লেখ কর।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। দেখাও যে, সমোষ্ণ প্রক্রিয়ায় কোন সিস্টেম কর্তৃক কৃতকাজ সিস্টেমে সরবরাহকৃত তাপশক্তির সমান।
২। রূদ্ধতাপীয় পরিবর্তনের সময় আদর্শ গ্যাসের ক্ষেত্রে দেখাও যে, ধ্রুবক।
৩। দেখাও যে, রূদ্ধতাপীয় লেখ সমোষ্ণ লেখের চেয়ে গুণ খাড়া।
অধ্যায়-১৪ ঃ তাপ বিকিরণ (Thermal Radiation)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) বিকিরণ ক্ষমতা খ) শোষণ ক্ষমতা, গ) গ্রীণ হাউজ ক্রিয়া
ঘ) কৃষ্ণবস্তুর বিকিরণ, ঙ) আদর্শ কৃষ্ণবস্তু
২। বিকীর্ণ তাপ কী? এর বৈশিষ্ট্যগুলো লিখ। ৩। ভীন-এর সরণ সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
৪। স্টিফেনের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
৫। নিউটনের শীতলীকরণ সুত্রটি বর্ণনা কর।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। ভীন-এর সরণ সূত্রের সাহায্যে গ্রীণ হাউজ ক্রিয়া ব্যাখ্যা কর।
২। শীতলীকরণ পদ্ধতিতে তরল পদার্থের আপেক্ষিক তাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১৫ ঃ অবস্থার পরিবর্তন (Change of State)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) ক্রান্তি তাপমাত্রা/ সংকট তামপাত্রা খ) দশা পানির ত্রৈধবিন্দু।
২। বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লিখ।
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। পানির দশাচিত্রের বর্ণনা দাও।
২। বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ নির্ণয়ের পদ্ধতি বর্ণনা কর।
অধ্যায়-১৬ঃ তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র (Second Law of Thermodynamics)
সংক্ষিপ্ত প্রশ্নসমূহ ঃ
১। সংজ্ঞা দাও/বিবৃত কর/ কাকে বলে ঃ
ক) প্রত্যাগামী প্রক্রিয়া খ) অপ্রত্যাগামী প্রক্রিয়া গ) কার্ণো ইঞ্জিন, ঘ) ইঞ্জিনের তাপীয় দক্ষতা ঙ) এনট্রপি
বিশদ প্রশ্নসমূহ ঃ
১। একটি তাপ ইঞ্জিনের দক্ষতার রাশিমালা বের কর।
২। দেখাও যে, প্রত্যাগামী প্রক্রিয়ায় যে কোন ব্যবস্থার এনট্রপি স্থির থাকে, কিন্তু অপ্রত্যাগামী প্রক্রিয়ায় এনট্রপি বৃ্দ্ধি পায়।
