ইংল্যান্ড-পাকিস্তান টি-টোয়েন্টি আজ

আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৫০

আজ থেকে বিশ্বকাপের চূড়ান্ত প্রস্তুতি শুরু হচ্ছে ইংল্যান্ড ও পাকিস্তানের। আজ ইংল্যান্ডের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। কার্ডিফে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটিকে সামনে রেখে পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ বলেন, ‘আমরা এখানে ভিন্ন কন্ডিশনে খেলবো। এখান থেকে আমরা নতুনভাবে সবকিছু শুরু করছি। কারণ সামনে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় ইভেন্ট। বিশ্বকাপকে সামনে রেখেই আমাদের পরিকল্পনাগুলো সাজানো হচ্ছে। আশা করি, একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে র্যাংকিং-এর এক নম্বর দল হিসেবে ভালো ফল অর্জন করতে সক্ষম হবো।’ জিততে মরিয়া ইংল্যান্ডও। অধিনায়ক ইয়ন মরগ্যান বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি রেকর্ড ভালো। একটি মাত্র টি-টোয়েন্টি, তাই জয় পেতে উদগ্রীব আমরা।’