জোকস

আপডেট : ০১ মার্চ ২০১৩, ১৮:২৭
 প্রেমিকা :আমার সাথে প্রেম করার আগে তুমি কি আর কারও প্রেমে পড়েছিলে? প্রেমিক :চুপ... প্রেমিকা : কী ব্যাপার? চুপ করে আছো যে! আমার কথা শুনে রাগ করলে? প্রেমিক :না রাগ করব কেন! আমি তো চুপ করে সংখ্যাটা গুনে বের করছিলাম!  দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে— :জানিস আমি কিন্তু প্রথম দেখাতেই শিমুলের প্রেমে পড়ে গিয়েছিলাম। :তা হতে পারে, কিন্তু আমার আবার প্রেমে পড়তে দ্বিতীয় দর্শন পর্যন্ত অপেক্ষা করতে হয়েছিল! :কেন? :আরে প্রথম বার যখন দেখা হয় তখন তো আমি আর জানতাম না যে সুমনের বাবা একজন কোটিপতি ব্যবসায়ী!  প্রেমিকা :তুমি কী বাবার সাথে দেখা করে আমাদের পছন্দের ব্যাপারটা তাকে বলতে পেরেছিলে? প্রেমিক :হ্যাঁ, পেরেছিলাম। প্রেমিকা :তা তুমি কী বললে আর বাবা কী বললেন? প্রেমিক :আমি বললাম যে তোমার জন্য আমার রাতে ঘুম হয় না। আর এই শুনে উনি উনার সেক্রেটারিকে ডেকে আমাকে তোমাদের কারখানার নাইট গার্ডের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার ধরিয়ে দিলেন।