পাকিস্তানে জঙ্গিদের সঙ্গে সংলাপে সম্মতি

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩১
পাকিস্তানে ইসলামি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সেদেশের মূলধারার রাজনৈতিক ও ধর্মীয় দল এবং সুশীল সমাজের লোকজন শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে। বৃহস্পতিবার জমিয়তে ওলামায়ে ইসলাম (ফজল) এর তত্ত্বাবধানে এ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্বান্ত অনুযায়ী গতকাল শুক্রবার তাদের মধ্যে পরবর্তী আলোচনা হওয়ার কথা। খবর ডন অনলাইনের। জমিয়তে ওলামায়ে-ইসলাম (ফজল)-এর আয়োজনে উপজাতীয় জিরগা গঠনের মাধ্যমে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বদলীয় বৈঠকে পাঁচ দফার ঘোষণা দেয়া হয়। বৃহস্পতিবারের ওই আলোচনায় জমিয়তে ওলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান ওই পাঁচ দফা ঘোষণা দেন।