গাইবান্ধা পৌর সড়কগুলো খানাখন্দকে পূর্ণ

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩৬
গাইবান্ধা পৌর এলাকাভুক্ত গুরুত্বপূর্ণ সড়কগুলো খানাখন্দে এখন বেহাল অবস্থা। ফলে ওই সড়কগুলোতে পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন থেকে পৌর কর্তৃপক্ষ সংস্কার বা উন্নয়নের কোন উদ্যোগ না নেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। বিশেষ করে জেলা শহরের সার্কুলার রোড, পিকে বিশ্বাস রোড, স্কুল লেন, শনিমন্দির সড়ক, ভি-এইড রোড, পুরাতন হাসপাতাল সড়ক, গোরস্থানপাড়া সড়ক, সাদুল্লাপুর সড়ক, গোডাউন রোড, ব্রীজ রোড সড়ক, ভেডিড কোম্পানীপাড়ার ২টি সড়ক, জিগজাগ রোড, মাস্টারপাড়া সড়ক, মুন্সিপাড়া সড়ক, কুটিপাড়া সড়ক, শ্মশান ঘাট সড়ক, কলেজ রোড, বানিয়ারজান সড়ক, স্টেশন রোড এবং বালাসীঘাট সড়ক একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।