ফেনীতে মহানগর গোধূলীর ৬টি বগি লাইনচ্যুত

আপডেট : ০১ মার্চ ২০১৩, ২০:৩৯
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর ট্রেন মহানগর গোধূলী ফেনীর ফতেহপুরের খাজুরিয়া এলাকায় এসে পৌঁছলে সন্ত্রাসীরা পূর্ব থেকে রেললাইনের ফিস প্লেট খুলে নেয়ায় চলন্ত ট্রেনের ৬টি বগী লাইনচ্যুত হলে ঢাকা-চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ২টায় দিকে লাকসাম থেকে এবং ভোর ৪টায় চট্টগ্রাম থেকে ২টি রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজে অংশগ্রহণ করে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লাইনের মেরামত কাজ শেষ হলে ১০টা ৫১ মিনিটে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ দীর্ঘ ১৩ ঘণ্টা পর পুনরায় চালু হয়। আইডব্লিউটিএ আমীরুল ইসলাম জানান, সন্ত্রাসীরা ফিস প্লেট খুলে ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনের গতি কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা ও হতাহতের হাত থেকে যাত্রীরা বেঁচে যায়।