বঙ্গমাতার মতো টুর্নামেন্ট আবার হতে পারে

আপডেট : ০৪ মে ২০১৯, ২১:৫৩

স্পোর্টস রিপোর্টার

দেশে প্রথমবারের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী ফজিলাতুন্নেসা মুজিবের নামে আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৯) টুর্নামেন্ট আয়োজন করেছিল বাফুফে। বাংলাদেশের মেয়েরা একটা করে ম্যাচ জিতেছেন। ২-০ গোলে আরব আমিরাতকে, ২-১ গোলে কিরগিজস্তানকে এবং সেমিফাইনালে ৩-০ গোলে মঙ্গোলিয়াকে হারিয়ে ফাইনালে উঠেছে। দেশের মেয়েরা দারুণ ফুটবল খেলে দর্শক মনে আনন্দ দিয়েছেন। নতুন স্বপ্ন দেখিয়েছেন। ফাইনাল খেলা না হওয়ায় হতাশ হয়েছেন ফুটবলের দর্শক। বঙ্গবন্ধু স্টেডিয়াম ছেড়ে যাওয়ার আগে আফসোস এবং হতাশার কথা ফুটে উঠেছে বৃষ্টিতে ভিজে যাওয়া দর্শকদের। বঙ্গমাতার নামে আবারো আন্তর্জাতিক টুর্নামেন্ট হবে তবে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিন জানিয়েছেন, তার ইচ্ছা আরেকবার সবাই যদি চায় তাহলে এই একই ধরনের টুর্নামেন্টের আয়োজন করবেন। তিনি বলেন, ‘ফাইনাল যেহেতু করতে পারিনি; আক্ষেপ পূরণে আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ছয়টা দল, এই গ্রুপিং দিয়ে আগামী বছরও করতে। ব্যাক টু ব্যাক করে দেখতে পারি। তবে চেষ্টা করতে পারি আরো ভালো দল আনতে। ’