মেহেরপুর সদর উপজেলার দরবেশপুর গ্রামে এক গৃহবধূকে তার স্বামীর অনুপস্থিতে ৪ নরপশু ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের দরবেশপুর গ্রামের মঙ্গল আলি চরমোনাই পীরের আস্তানায় থাকার সুযোগে ৪ নরপশু বুধবার মধ্যরাতে বাড়িতে প্রবেশ করে এবং তার স্ত্রীকে চেতনানাশক ওষুধ খাইয়ে দেয়। পরে তারা পালাক্রমে ওই গৃহবধূকে ধর্ষণ করে। এক পর্যায়ে গৃহবধূর ছোট ছেলে চেতন পেয়ে তার মায়ের ধর্ষণকারীদের সাথে হাতাহাতি শুরু করে ও চিত্কার দেয়। ওই সময় প্রতিবেশীরা ছুটে এসে গৃহবধূকে উদ্ধার করে। এর আগেই ধর্ষকরা পালিয়ে যায়। গৃহবধূ জানায়, ধর্ষণকারীদের মধ্যে দরবেশপুর গ্রামের আজিমুদ্দিনের ছেলে আশরাফুল, বেল্টুর ছেলে সজল, দাউদ আলীর ছেলে মতি, শহারউদ্দিনের ছেলে মনিরুল ও খেদেরের ছেলে লাল্টু রয়েছে।
