গত বৃহস্পতিবার দুপুরে ভারত থেকে আমদানী করা রেলের গার্ডব্রেকসহ ২১টি অয়েল ট্যাঙ্কার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে। ভারত থেকে পর্যায়ক্রমে সর্বমোট ১৬০টি অয়েল ট্যাঙ্কার আসবে বলে জানা গেছে।
দর্শনার স্টেশন মাস্টার লিয়াকত আলী জানান, ঐ দিন দুপুরে কোলকাতা টেস্ক মেকো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে আমাদানী করা রেলের গার্ডব্রেকসহ ২১টি অয়েল ট্যাঙ্কার দর্শনা স্টেশনে পৌঁছায়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দুলাল চন্দ পাল ও পাকশী বিভাগীয় চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার স্বপন কুমার দাস। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ভারতের কোলকাতা টেস্ক মেকো রেলওয়ে ইঞ্জিনিয়ারিং লি.-এর এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বুদ্ধদেব গুহ।
